শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

ভুল থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে- আজিজুল বারী হেলাল এমপি

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, রুপসা প্রতিনিধি: ১৭ এপ্রিল শুক্রবার খুলনা জেলার তেরখাদা থানার আদমপুর, বলর্দ্ধনা শালিকদাহ মাধ্যমিক বিদ্যালয়ে ৩৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্যের শুরুতেই তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ভুল থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, যে কখনো  ভুল করেনি সে কিছুই চেষ্টা করেনি। ভুল করা অন্যায় নয়, তবে ভুল স্বীকার না করা বা সংশোধন না করা চরম অন্যায়।

তেরখাদা উপজেলার নির্বাহ অফিসারর সভাপতিত্বে ও আদমপুর বলর্দ্ধনা শালিকদাহ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. ইকরাম হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

আজিজুল বারী জনগনকে কাছে টানতে গিয়ে বলেন, রাজনৈতিক সকল নেতা ও সাধারণ জনগনের মাঝে দূরত্ব আরো কমাতে হবে, সাধারণ মানুষ যেন খুব সহজে জনপ্রতিনিধিদের কাছে আসতে পারে, তার সমস্যার কথা তুলে ধরতে পারেন। কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আজ পুরস্কার গ্রহণের জন্য অপেক্ষা করছো এটা খুবই ভালো একটা দিক।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলাকে বাধতামুলক করার একটি পরিকল্পনা নিচ্ছে। কারন ছাত্র জীবনে তুমি যত ভালো মেধাবী হও না কেন, কমপক্ষে দিনে ২ ঘন্টা খেলাধুলা না করলে মেধার বৃদ্ধি হয়না, পড়াশোনা ঠিকমতো মনে থাকে না।

শিক্ষার মানোন্নয়নে তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার মান আরো বৃদ্ধি করতে হবে, এর জন্য প্রয়োজনীয় ল্যাব সিস্টেম থাকা দরকার যেন তারা বাস্তবে পর্যবেক্ষণ করতে পারেন, ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা কমন রুম থাকবে, যেন তারা অবসর সময়ে কমন রুমে আড্ডা দিতে পারে। আড্ডা থেকেও জ্ঞানের বিশাল ক্ষেত্র তৈরী হয়।

স্কুলের ভৌতিক উন্নয়ন বরাদ্দের বিষয়ে তিনি বলেন, আপনারা আমাকে যে উন্নয়ন লিস্ট দিয়েছেন, সেই লিস্ট ধরে ধরে আমি পর্যায়ক্রমে কাজ শুরু করেছি এবং এটা অব্যহত থাকবে। ভুতিয়ার বিল এবং স্থানীয় জলমহাল ও সরকারের অধিগ্রহণ করা ৫০০ একর জমির ব্যাপারে বিস্তর আলোচনা করেন এবং এর আসু সমাধানের জন্য তিনি সংসদে এটা নিয়ে কথা বলবেন। এবং সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পি, খুলনা জেলা বিএনপি সদস্য সচিব আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু (সিনিয়র যুগ্ম আহবায়ক খুলনা জেলা বিএনপি), শিকদার রাশেদ কামাল (মহাপরিচালক, প্রতিরক্ষা অডিট অধিদপ্তর) চৌধুরী কওসার আলী (আহবায়ক, তেরখাদা উপজেলা বিএনপি) সহ স্থানীয় শিক্ষক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..