শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা অসম বাণিজ্য চুক্তি ও জাতীয় স্বার্থের বলি-কাদের লাভ, কাদের ক্ষতি আগামী নির্বাচনে ঘাটভোগ ইউনিয়নে নেতৃত্বে মিকাইল বিশ্বাসকে খোঁজে জনগণ রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পঞ্চগড়ে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই মোসাররফ হোসেন তেঁতুলিয়ায় এনসিপির জাতীয় ছাত্রশক্তির নেতার দোকান থেকে ১৩০ লিটার ডিজেল উদ্ধার রুপগঞ্জের প্রতিটি ইউনিয়নে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু জাটকা সংরক্ষণ সপ্তাহ-২৬ উপলক্ষে কয়েকটি নদীতে অভিযান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পরিস্কার ও ডেঙ্গু কিট প্রদান করেন- আবু জাফর আহমেদ বাবুল

মো. মনির হোসেন / ১৮১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন ও ৬শত ডেঙ্গু কিট প্রদান করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল।

১০ নভেম্বর সোমবার আবু জাফর আহমেদ বাবুল হাসপাতালে পৌঁছলে তাকে স্বাগত জানান হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. জহিরুল ইসলাম।

ডা. মো. জহিরুল ইসলাম বলেন, আমাদের এ এলাকা শিল্প নগরী হওয়াতে ডেঙ্গুর প্রভাব অনেক বেড়েছে, সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল ভাই আমাদের হাসপাতালে এ কিট গুলো দেওয়ায় হাসপাতালে আসা রোগিদের অনেক উপকার হবে। দৈনিক আমাদের হাসপাতালে ১শত ডেঙ্গু কিট প্রয়োজন হয়, উনি আমাদের ডেঙ্গু কিট গুলো দিয়ে যেমন রোগির সেবায় এগিয়ে এলেন এবং নিজ কর্মীদের দিয়ে হাসপাতালের প্রধান ফটক থেকে শুরু করে আনাচে কানাচে পরিস্কার পরিচ্ছন্নতা কাজে সহায়তা করাচ্ছেন। এ মহতী কাজটি খুব ভালো লাগলো। উনি এ কথাও বলেছেন আমাদের হাসপাতালের প্রয়োজনে যে কোন সময় যে কোন কাজে উনি সার্বিক সহযোগিতা করবেন।

আবু জাফর আহমেদ বাবুল হাসপাতালে আগত রোগিদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন, তিনি বলেন, এখানে রোগিরা আসে সরকারী সেবা নিতে, সেবার পাশাপাশি হাসপাতাল সর্বসময় পরিস্কার পরিচ্ছন্ন থাকা দরকার। পরিস্কার পরিচ্ছন্ন থাকলে মন প্রান ভালো থাকে, উৎফুল্ল লাগে। জনস্বার্থে আমার এধরনের কাজ অব্যাহত থাকবে। ওনারা যখন আমাকে ডাকবে আমি তখনই সাড়া দিবো। ইনশাআল্লাহ।

উপস্থিত ছিলেন, আউটডোর সুপারভাইছ সাউদ, ওয়ার্ড মাষ্টার সাহাদাৎ হোসেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..