রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

নারায়ণগঞ্জ জেলার বন্দরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১২৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

আল আমিন জাহান মুন্সী: নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার পুরান বন্দর কলাবাগ এলাকার ইব্রাহিম মিয়ার বাড়ির তৃতীয় তলার একটি ভাড়া বাসায় দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

এ মর্মান্তিক ঘটনায় নিহত সাথী আক্তার (৩৫) মিরপুর এলাকার রাজু মিয়ার মেয়ে বলে জানা যায়। সাথী আক্তার ও তার স্বামী জনি প্রায় ৪ বছর যাবত ওই বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। ১৭ জুন বুধবার বিকেলেই ঘটনার পর পরই অভিযুক্ত স্বামী জনি (৪৭) পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, জনি পেশায় একজন নাপিত ছিলেন। প্রায় ১৯ বছরের দাম্পত্য জীবনে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে জনি ধারালো ছুরি দিয়ে সাথীর গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই জনি দ্রুত বাসা থেকে পালিয়ে যান। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সূরতহাল রিপোর্ট তৈরি ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করেন। একই সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জনি ও সাথী আক্তার দম্পতির দুই সন্তান। তাদের বড় মেয়ে লামিয়া (১৭) ঘটনার সময় শ্বশুরবাড়িতে ছিলো। অপরদিকে ছেলে আমান (১৪) বছর বয়সী ঢাকায় কর্মরত রয়েছে বিধায় অন্য কেউ বাসায় ছিলো না।

স্থানীয়দের ভাষ্যমতে, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় প্রতিদিনই কোন না কোন সময় যে কোন বিষয় নিয়ে কথা কাটাকাটি ঝগড়া-বিবাদ হতোই। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বন্দর থানা পুলিশ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক জনিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..