সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন  কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান  কর্মজীবনের ইতি, তাকওয়া ফেব্রিকে বিদায় নিলেন ৩ অপারেটর বন্দরে পৈতৃক ভিটা দখল ও ফার্ম ভাঙচুর এবং নারীকে মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জ-৫ আসনকে ২ ভাগে বিভক্ত করার প্রতিবাদে বন্দরবাসীর আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন

এম এন এ আজাদ / ৭৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

৪ আগষ্ট সোমবার দুপুর ২ টায় বন্দর উপজেলা পরিষদ চত্বরে নারায়ণগঞ্জ-৫ আসনকে নির্বাচন কমিশন দ্বারা ২ ভাগে (সিটি কর্পোরেশন ও বন্দর উপজেলা) বিভক্ত করে উপজেলাকে সোনারগাঁয়ে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বন্দরবাসীর আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়।

এতে বক্তব্য রাখেন, হাজী নূরউদ্দিন আহমেদ, হাজী দুলাল হোসেন, নূর মোহাম্মদ পনেছ, সাহাদুল্লাহ মুকুল, সাব্বির আহমেদ সেন্টু, এড. আনিসুর রহমান মোল্লা, এড. শরিফুল ইসলাম শিপলু, আলী নওশাদ আনোয়ার তুষার, হাবিব মেম্বার, ফারুক চৌধুরী, আলী হোসেন, মেজবাহ উদ্দিন স্বপন প্রমুখ।

বক্তাগন বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনকে নির্বাচন কমিশন দ্বারা ২ ভাগে (সিটি কর্পোরেশন ও বন্দর উপজেলা) বিভক্ত করে উপজেলাকে সোনারগাঁয়ে অন্তর্ভুক্ত করার যে চক্রান্ত করা হচ্ছে তা বন্দর থানা বা বন্দর উপজেলাবাসী মেনে নিবে না। আঞ্চলিক অখণ্ডতা এবং জনসংখ্যার বাস্তব বিভাজনের কথা বিবেচনায় রাখার কথা থাকলেও “২০৮ নারায়ণগঞ্জ -৫” এর সীমানা নির্ধারণের ক্ষেত্রে আইনের সুনির্দিষ্ট লংঘন করা হয়েছে। আমরা এ আদেশ পুনঃ বিবেচনার জন্য নির্বাচন কমিশনার প্রতি অনুরোধ জানাচ্ছি। যদি তা বিবেচনায় না আনা হয়, তাহলে প্রয়োজনে মদনগঞ্জ টু মদনপুর সড়ক অবরোধ করে আমাদের দাবী আদায় করা হবে। যদি তাও না হয় তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে হলেও আমাদের দাবী আদায় করে নিব। আমরা কিছুতেই সোনারগাঁয়ের সাথে সংযুক্ত হবো না। আমরা নারায়ণগঞ্জ সদর ও বন্দর একসাথে আছি থাকবো। নয়তো এতে ব্যত্যয় হলে, এজন্য বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন করবো। তবুও আমরা সোনারগাঁওয়ের আওতাভুক্ত হবো না।

পরে বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ ফরিদ মিয়া’র নিকট স্মারক লিপি প্রদান করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..