রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা 

নাসিক ১১ ও ১২ নং ওয়ার্ডে বাবুলের পক্ষে জনসংযোগ ও লিফলেট বিতরণে ব্যপক সাড়া

মো. মনির হোসেন / ৪৮৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন

বন্দর প্রতিনিধি: ২৯ অক্টোবর বুধবার বেলা ৩ টা থেকে নারায়নগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ্, ১২ নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম, রাব্বানী, মো. সজল, রাব্বি, কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. মামুন, ১৪ নং ওয়ার্ড মহিলা দলের সিনিয়র সভাপতি জিসান সুরাইয়া, মহানগর ২২ নং ওয়ার্ড বিএনপি মহিলা দলের সাধারণ সম্পাদক রাবিয়া বশরি, আক্তার হোসেন, তাহসিন মাহমুদ রকি’র নেতৃত্বে নাসিক ১২ নং ওয়ার্ড ডন চেম্বার, খানপুর, খানপুর মেইন রোড, ১১ নং ওয়ার্ড খানপুর ব্রাঞ্চ রোড, নগর খানপুর মোকারবা রোড, তল্লা ছোট মসজিদ, তল্লা বড় মসজিদ, খানপুর সর্দার পাড়া, বৌ বাজার, ব্যাংক কলোনী, উত্তর চাষাড়া, রামবাবুর পুকুর পাড়, চাষাড়া হয়ে মিশন পাড়া পর্যন্ত নাসিক ১১ ও ১২ নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসংযোগ ও লিফলেট বিতরণ এবং সালাম পৌঁছে দেয়া হয়।

এসময় নারায়নগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ্ বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি। খাল খনন থেকে শুরু করে আজো পর্যন্ত আবু জাফর আহমেদ বাবুল ক্লিন ইমেজের ব্যক্তিত্বের অধিকারী, সৎ ও সাদা মনের মানুষ। তারুণ্যের প্রতীক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামোর বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এই জনসংযোগ ও লিফলেট বিতরণ অব্যাহত থাকবে।

এসময় বাড়ি বাড়ি থেকে হাত নাড়িয়ে মিছিলকে স্বাগত জানান সবাই।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..