বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ.. ঈদূল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁও উপজেলার ৭ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী শাহজালাল সাজু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নাসিক ১৯ নং ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের ঈদে শুভেচ্ছা জানিয়েছেন- তোফায়েল আহমেদ তাহিরপুর উপজেলা বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মিটু পাল অসহায় নারীর সমাজ বন্ধু’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন- মো. খছরুল আলম ৯ নং ওয়ার্ড বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন- মো. এখলাছ মিয়া

নোয়াখালীতে বজ্রপাতে একজনের মৃত্যু

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) বেলা পৌনে ১১ টার দিকে নোয়াখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের জালিয়াল গ্রামের দালাল বাড়িতে এ ঘটনা ঘটে

নিহত দিনমজুর নুরুল আমিন কালা(৪২)। উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সল্যাঘটাইয়া গ্রামের নূর আহমেদ ছেলে।

স্থানীয়রা জানায়, বেলা পৌনে ১১ টার দিকে আবুল কালাম সহ ৪ জন দিনমজুর জালিয়াল গ্রামের দালাল বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন। সকাল সাড়ে ৯ টা থেকে বৃষ্টি শুরু হলে পৌনে ১১ টার দিকে তাদের পাশে বিকট শব্দে একটি বজ্রপাত হয়। এ সময় ৩ জন দিনমজুর দৌঁড়ে নিরাপদে চলে যেতে সক্ষম হলেও নুরুল আমিনের হাতে গাছ কাটার করাত থাকায় তিনি নিরাপদে যেতে পারেননি। বজ্রপাতের শব্দে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং চোখ ও কান দিয়ে রক্তক্ষরণ শুরু হলে  ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

সুধারাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) রহমান মঞ্জুর বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..