সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্ম বিরতি বাবুলের উদ্যোগে ১২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফগার মেশিনে ঔষধ ছিটানো অব্যাহত রূপগঞ্জে ভুয়া অনলাইন অ্যাপস VBSZ দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন তেঁতুলিয়ায় খেলার মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ্যতার জন্য দোয়া নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রূপগঞ্জ বিএনপির আয়োজনে লাখো মানুষের দোয়া রূপগঞ্জে ইটভাটায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড ২০ ঘর পুড়ে ছাঁই খালেদা জিয়ার অবস্থার উন্নতি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা আলোচনা সভা

পুরুষাঙ্গ কেটে ফেলার ক্ষোভে স্ত্রীর দুই হাত কেটে প্রতিশোধ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৬১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:০২ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি: ২৬ জানুয়ারি রবিবার রাতে আশুলিয়ার গাজিরচট এলাকায় ঘটে এমন নির্মম ঘটনা। অভিযুক্ত ফিরোজ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার রাউৎবাড়ি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আর স্ত্রী জাকিয়া একই উপজেলার জিগাতলা গ্রামের জামিলের মেয়ে।

এ ঘটনায় জাকিয়ার বাবা জামিল বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ ফিরোজকে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে কেরানীগঞ্জ কারাগারে রয়েছে। আর স্ত্রী জাকিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায়, গেল বছরের ১৬ এপ্রিল রাতে পরকীয়ার সন্দেহে জাকিয়া তার স্বামী ফিরোজের পুরুষাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে। পরে ভুক্তভোগী ফিরোজের মা ফরিদা বেগম বাদী হয়ে জাকিয়ার বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ঘটনার পরেরদিন জাকিয়াকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে।

কিছুদিন পর জাকিয়া জামিন পেয়ে ঢাকার আশুলিয়া এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি নেন। স্ত্রীর চাকরির সংবাদ পেয়ে প্রতিশোধের নেশায় জাকিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করে আশুলিয়া থানার গাজীরচট এলাকার সেলিম মিয়ার বাসা ভাড়া নিয়ে পুনরায় ঘর সংসার শুরু করে।

রবিবার রাতে দুজন একত্রে ঘুমিয়ে পরে। ওই রাতেই সুযোগ বুঝে ধারালো অস্ত্র দিয়ে জাকিয়ার ডান হাত দ্বিখণ্ডিত করে এবং বাম হাতে উপর্যুপরি কোপাতে থাকে।

এ সময় জাকিয়ার চিৎকারে বাসার আশপাশের লোকজন এগিয়ে এসে স্বামী ফিরোজকে আটকে রেখে মারধর করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ফিরোজকে গ্রেপ্তার করে। ফিরোজ ও জাকিয়ার সংসারে একটি পুত্র সন্তান রয়েছে। স্থানীয়রা জাকিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

জাকিয়ার বাবা জামিল বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করলে পুলিশ ফিরোজকে জেলহাজতে প্রেরণ করে।

আশুলিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) নূর আলম সিদ্দিকী বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে জনতার হাতে আটক হওয়া জাকিয়ার স্বামী ফিরোজকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জাকিয়ার বাবা বাদী হয়ে ফিরোজের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..