সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ ৪০ হাজার স্বেচ্ছাসেবী সদস্যের পরিবার

এম এন এ আজাদ / ১৩৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

       “এই পৃথিবীকে যে অবস্থায় পেয়েছি,

        তার চেয়েও সুন্দর রেখে যেতে চাই”

১৯ জুন বৃহস্পতিবার গৌরব ঐতিহ্য ও সাফল্যের ১৬ তম বর্ষে প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ ৪০ হাজার সদস্যের পরিবার যা ইতিমধ্যে প্রায় ৭৯,৮৯৬ ব্যাগ স্বেচ্ছায় রক্তদান করেছে এ পরিবারের সদস্যগন।

এ সংগঠনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এবং যে সকল সরকারি সংস্থা থেকে নিবন্ধনধীত

প্রতিক্ষণ যুব ফাউন্ডেশন নিবন্ধন নাম্বার

(এস-৯২৫১/০৯), জয়েন স্টক কোম্পানি, বাণিজ্য মন্ত্রণালয়। (ঢ-৮৯৫৫/১০) সমাজ সেবা অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয়।

(যুউঅ-৭৯১/১৪) যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। (যুউঅ-১০০/২০২০) যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

১ জুন ২০০৯ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে আজও সুনামের সহিত স্বেচ্ছায় দেশ ও জাতির কল্যাণে সেবামূল কাজ করে আসছে।

প্রতিক্ষণ এর কার্যক্রমঃ

👉নৈতিকতা অবক্ষয় রোধে সচেতনতা

👉ক্রীড়া ও সাংস্কৃতিক

👉শিক্ষা ও স্বাস্থ্য

👉দারিদ্র্য বিমোচন

👉দুর্যোগ ব্যবস্থাপনা

👉জলবায়ু পরিবর্তন

👉মহিলা ও শিশু নিরাপত্তা

👉জন নিরাপত্তা ও আইনি সহায়তা

👉প্রাকৃতিক সম্পদ রক্ষা

👉আদর্শ স্বেচ্ছাসেবক তৈরি,

👉দক্ষ সংগঠক রুপান্তর

👉স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করন

👉তরুন নেতৃত্বের বিকাশ

👉যুব উদ্যোক্তা সৃষ্টি করা সহ মানবতার কাজ করতে অনুপ্রাণিত করা।

মুমূর্ষুদের জীবন বাচাঁতে ফেইসবুক গ্রুপে জয়েন করে রক্তের আবেদনের প্রেক্ষিতে প্রতিক্ষণের একদল নিঃস্বার্থ স্বেচ্ছাসেবী টিম নিয়মিত রক্তদান ও রক্তদাতা ব্যবস্থা করে দিচ্ছেন।

৪০ হাজার সদস্য পূর্ণ হওয়ায় সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের প্রতি।

অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মুমূর্ষুদের জীবন বাঁচাতে রক্ত ম্যানেজ করে দিচ্ছেন এবং নিজে রক্তদান করছেন। এছাড়াও ইনভাইট বা বিভিন্ন ভাবে গ্রুপে জয়েন্ট করিয়ে রক্তদানে উৎসাহিত করে রক্তদাতা তৈরি করছেন।

দেশের ৬৪ জেলা সহ ৪৯৫ টি উপজেলায় প্রতিক্ষণের রক্ত সমন্বয়ক ও স্বেচ্ছাসেবীরা রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন।

 সংগঠনটি  আপনাদের সকলকে নিয়ে সামনের স্বপ্ন গুলো বাস্তবায়ন করতে পারি সে প্রত্যাশাই করছি।

এই গ্রুপের ৪০ হাজার সদস্যের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমাদের জন্য দোয়া করবেন আমরা যাহাতে আল্লাহর সন্তুষ্টির জন্য সৃষ্টির সেবায় কাজ করে যেতে পারি।

প্রতিক্ষণের নেতৃত্বে বদলে যাচ্ছে সমাজ, এগিয়ে যাচ্ছে দেশ, জাগ্রত হচ্ছে মানবতা, উন্নত হচ্ছে জীবন, বাড়ছে দক্ষতা, পূর্ণ হচ্ছে স্বপ্ন, পরিবর্তন হচ্ছে নৈতিকতার অবক্ষয়।

ধন্যবাদান্তে:

আল সাজিদুল ইসলাম দুলাল

প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান।

প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..