শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সৌদি আরবে প্রবাসীর টাকা মেরে বরিশাল মঠবাড়িয়ার নাজমুল এখন কোটিপতি

ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৫৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর ফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে কীর্তন, পূজা- অর্চনা, উৎসব ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটির ফুলবাড়ীর আহবায় আনন্দ কুমার গুপ্ত’র সভাপতিত্বে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ফুলবাড়ী কেন্দ্রীয় শিবমন্দিরে এ আয়োজন করা হয়। সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বী ভক্তরা মন্দিরে সমবেত হয়ে কীর্তন ও পূজা-অর্চনায় অংশ নেন।

সকাল সাড়ে ১০ টায় ভক্তদের অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, পূজা উদযাপন কমিটি ফুলবাড়ী শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাজিম, উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সদস্য মাহাবুব আলম মিলনসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভক্তরা।

শোভাযাত্রা শেষে শ্রীকৃষ্ণের জীবন, কর্ম ও ধর্মীয় আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন পুরোহিতরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..