শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

ফেনী সীমান্তে কোটি টাকার চোরা চালান জব্দ

মহিউদ্দিন মহি খন্দকার / ৪৮৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৮ মে ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

ফেনী প্রতিনিধি: ২৭ মে মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে ফেনী জেলার ফুলগাজী ও পশুরাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে কোটি টাকার উপরে মূল্যের ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, থ্রীপিস, কাশ্মিরী শাল, থান কাপড় ও ইনজেকশান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ফেনী বিজিবি-৪ এর এক সংবাদ ব্রিফিং এ  তথ্যে জানানো হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৪ লক্ষ ৩৯ হাজার ৭ শত ৬০ টাকা। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়নের (৪- বিজিবি) আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..