রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

বন্দরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৪০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

মনির হোসেন, নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার বন্দর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড স্বপ্না আক্তারের বাড়ির ভাড়া বাসার ফাঁকা কক্ষে ৬ জুলাই দিবাগত রাত সাড়ে ৩ টা থেকে ৪ টার মধ্যবর্তী যে কোনো এক সময়ে ইমরান হোসেন গলায় গামছা জড়িয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ড, নবীগঞ্জ কাইতাখালি এলাকার আমির হোসেন ও মিনু বেগমের ছেলে ইমরান হোসেন (৩২) ঘরের কাঠের আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে বন্দর থানার এসআই ফরহাদ হোসেন ৭ জুলাই সকাল সাড়ে ১০ টায় ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং লাশের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও পরিবার সূত্রে  জানা যায়, কলাগাছিয়া ইউনিয়নের চূনাভূড়া এলাকার নান্নু মিয়ার মেয়ে আরজুদা বেগম (৩০) এর সাথে আমির হোসেনের ছেলে ইমরান হোসেনের বিয়ে হয়। স্ত্রীর সাথে মনোমালিন্যের কারণে ভিকটিম আত্মহত্যা করেছে বলে জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..