সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন  কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান  কর্মজীবনের ইতি, তাকওয়া ফেব্রিকে বিদায় নিলেন ৩ অপারেটর বন্দরে পৈতৃক ভিটা দখল ও ফার্ম ভাঙচুর এবং নারীকে মারধরের অভিযোগ

বন্দরে গৃহবধূ মরিয়মের ঝুলান্ত লাশ উদ্ধার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৩০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

আল আমিন জাহান মুন্সী: বন্দরে মরিয়ম আক্তার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বন্দর উপজেলার দাঁশেরগাও এলাকা থেকে ওই ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

আত্মহত্যাকারী গৃহবধূ মরিয়ম আক্তার বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দাঁসেরগাও এলাকার মিন্টু দাসের মেয়ে ও আরিফ হোসেনের স্ত্রী।

১৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল পৌনে ৭টায় উল্লেখিত এলাকায় এ ঘটনাটি ঘটে। আত্মহত্যার ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। আত্মহত্যার কারন জানার জন্য পুলিশি তদন্ত অব্যহত আছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..