রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ পিতা-পুত্র গ্রেফতার ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া সহ প্রাণনাশের হুমকি দেয়ায় থানায় অভিযোগ 

বন্দরে পৈতৃক ভিটা দখল ও ফার্ম ভাঙচুর এবং নারীকে মারধরের অভিযোগ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার বন্দরে পৈতৃক ভিটা জবরদখল ও মুরগির ফার্ম ভাঙচুরের অভিযোগে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. মনির হোসেন নামের এক ব্যবসায়ী। গত ২৭ আগস্ট বেলা ১১টার দিকে উপজেলার পিচ কামতাল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে প্রতিবেশী আলিনুর হোসেনের সঙ্গে মনির হোসেনের বিরোধ চলে আসছিল। ১ নং অভিযুক্ত আলিনুর হোসেন আওয়ামী লীগের দোসর এবং বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি। সম্প্রতি তিনি ও তার সহযোগীরা মনির হোসেনের পৈতৃক ভিটা দখলের পায়তারা চালিয়ে আসছে।

ঘটনার দিন পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্ত আলিনুর হোসেন (৪৫), মোসলে উদ্দিন (৭০), ইব্রাহিম (৬০), রেহান উদ্দিন (৪৫), হৃদয় (২২)সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন বেআইনিভাবে মনির হোসেনের বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা বাড়ির সঙ্গে থাকা একটি মুরগির ফার্ম ভাঙচুর করেন।

এতে বাধা দিতে গেলে বাড়ির মালিকের স্ত্রী মুক্তা বেগম এবং পুত্রবধূ শিমলা আক্তার ও আরিফা আক্তারকে চড়-থাপ্পড় মারেন, চুল ধরে টানাটানি করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালান। অতঃপর পরিবারের সদস্যদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. মনির হোসেন বাদি হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..