সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

বন্দরে মাদ্রাসা শিক্ষককে অপহরনের- রিফাদ গ্রেপ্তার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

বন্দর প্রতিনিধি: ঢাকা সারুলিয়া মাদ্রাসার শিক্ষককে অপহরণের পর মুক্তিপন আদায় করে মেয়ে লেলিয়ে দিয়ে ব্লাকমেইলিং করার মামলার দীর্ঘ দেড় মাস পর অবশেষে পলাতক আসামী রিফাদ হোসেন (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) রাতে বন্দর উপজেলা ফরাজিকান্দাস্থ বালিয়াগাও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ধৃত রিফাদ হোসেন উল্লেখিত এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে শুক্রবার (২৪ জানুয়ারী) দুপুরে উল্লেখিত মামলায় তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। যার মামলা নং- ১৩(১২)২৪ ধারা- ৩৬৫/ ৩৮৫/ ৩৮৬/ ৩২৩/ ৫০৬ দঃবিঃ।

উল্লেখ; রোববার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় বন্দর উপজেলার চর-ঘারমোড়াস্থ আজিজ মিয়ার বাড়ি থেকে অপহৃত মাদ্রাসা শিক্ষককে উদ্ধার করে এলাকাবাসী।

অপহৃত মাদ্রাসা শিক্ষক সাইদুর রহমান গণমাধ্যমকে জানান, গত রোববার বিকেলে আমি বন্দর উপজেলার মদনপুর ফুফাত ভাই জুয়েলের সাথে দেখা করে আমার কর্মস্থল ডেমরা থানার সারুলিয়া পশ্চিম বক্সনগর তারতিলুল কোরআন মাদ্রাসা যাওয়ার জন্য সিএনজিতে উঠি। সিএনজি গাড়ীটি কিছু দূর যাওয়ার পর গাড়ীতে থাকা অপহরনকারীরা আমাকে ২টি ধারালো অস্ত্র গলায় ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে জোর পূর্বক চর ঘারমোড়া এলাকার আজিজ মিয়ার বাড়িতে আনে। পরে আমাকে ৪ ঘন্টা আটকে রেখে অমানবিক নির্যাতন করে আমার সাথে থাকা ১টি মোবাইল ফোন, নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে অপহরণকারিরা মুক্তিপন হিসেবে আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। এ ঘটনায় আমি জীবন রক্ষার্থে মাদ্রাসার শিক্ষক, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধদের কাছ থেকে আমার নাম্বারসহ অপহরনকারীদের বিভিন্ন নাম্বারে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা এনে মুক্তিপন টাকা দেই। টাকা নেওয়ার পরও কাজী মাসুদ, রিফাদ আমাকে মেয়ে দিয়ে ভিডিও করে ব্লাকমেলিং করে। পরে আমার চিৎকারের শব্দ পেয়ে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে আমাকে উদ্ধারসহ অপহরনকারী চক্রের হোতা কাজী মাসুদকে আটক করে পুলিশে সোর্পদ করে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..