রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

বন্দরে ৫ম শ্রেণী ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষক আসিফ গ্রেপ্তার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

সাইফুর রহমান সজল: বন্দরে ৫ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে কুকুরের ছানা দেখানোর কথা বলে বাড়ীতে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষনের ঘটনায় পুলিশ লম্পট ধর্ষক আসিফ (২০)কে গ্রেপ্তার করেছে।

ধৃত লম্পট ধর্ষক আসিফ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চিড়াইপাড়া এলাকার মনির হোসেনের ছেলে। গত ১৫ এপ্রিল বুধবার রাতে বন্দর উপজেলার চিড়াইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ ব্যাপারে ভুক্তভোগী স্কুলছাত্রী পিতা আলমগীর বাদী হয়ে গত বুধবার রাতে ধৃত ধর্ষকের বিরুদ্ধে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২০(৪)২৬।

এর আগে গত ১৪ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চিড়াইপাড়াস্থ ধর্ষকের বসত ঘরের পিছনে এ ধর্ষনের ঘটনাটি ঘটে।

পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার শেষে ২২ ধারায় আদালতে প্রেরণ করেছে। সে সাথে পুলিশ ধৃত লম্পট ধর্ষক আসিফকে ১৬ এপ্রিল দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়।

মামলার তথ্যসূত্রে জানা গেছে, মামলার বাদী একজন দিনমজুর ও বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চিড়াইপাড়া এলাকার মনির হোসেন মিয়ার ছেলে লম্পট ধর্ষক আসিফ একই এলাকার প্রতিবেশী।

বাদীর মেয়ে (১৫) চিড়াইপাড়া এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে লেখাপড়া করে আসছে। এ সু্বাদে বখাটে আসিফ বিভিন্ন সময়ে বাদীর মেয়ে স্কুলছাত্রীকে স্কুলে আসা যাওয়ার সময় কুপ্রস্তাবসহ প্রেম নিবেদন করে আসছিল। বাদীর মেয়ে লম্পট আসিফের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় লম্পট আসিফ আরো ক্ষিপ্ত হয়ে উঠে। পরে স্কুলছাত্রী বিষয়টি তার পিতা/মাতাকে জানালে এ বিষয়ে বিবাদী আশিকের অভিভাবকদের জানালে তারা এ বিষয়ে কোন কর্নপাত করেনি। এর‌ই ধারাবাহিকতা গত মঙ্গলবার সন্ধ্যা বাদী জীবিকার তাগিদে অটোরিক্সা নিয়ে কর্মস্থলে বের হয়। ওই সময় বাদীর স্ত্রী তার ভাইয়ের বাড়ীতে টিভি দেখতে গেলে বাদীর মেয়ে বাড়িতে একা ছিল। ওই সুযোগে ওই দিন সন্ধ্যা ৭টায় লম্পট আসিফ বাদী বাড়িতে এসে বাদী মেয়ে স্কুলছাত্রীকে কুকুরে ছানা দেখানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে লম্পট আশিকের ঘরের পিছনে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে পালিয়ে যায়।

ভুক্তভোগী স্কুলছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে এ ঘটনায় স্কুলছাত্রী পিতা বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ মামলা দায়েরের ওই দিন রাতে চিড়াইপাড়া এলাকায় অভিযান চালিয়ে লম্পট ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..