মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় শফিআলম তালুকদার    রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে   শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল 

বাংলাবান্ধা স্থলবন্দরে পরিবেশ সংরক্ষণে সভা অনুষ্ঠিত

জুলহাস উদ্দীন / ২১৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০১ মার্চ ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন

তেতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি: বাংলাবান্ধা স্থলবন্দরে পাথর ভাঙ্গা মেশিনে সৃষ্ট পাথর কণা ও ধুলা বালির ক্ষতিকর প্রভাব ও সমাধানের উপায় বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।

২৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা বাজারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখা এ সভার আয়োজন করে।

বাপা’র জেলা শাখার সভাপতি একেএম আনোয়ারুল ইসলাম খায়ের’র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কাজী মকছেদুর রহমান।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সংবাদকর্মী শহীদুল ইসলাম শহীদ, সাংবাদিক সফিকুল আলম, বাপার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, এল.পি.এ-ওয়াল্ড বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাফি, পাথর ভাঙা মেশিন মালিক ও স্থানীয় ইউপি সদস্য বুলবুল ইসলাম, পাথর শ্রমিক নেতা নওশাদ আলী।

সভায় বক্তারা পাথর ভাঙা মেশিন এবং বালু উত্তোলন ও পরিবহনের ফলে পরিবেশ এর বিরূপ প্রভাব এবং প্রতিকার নিয়ে সচেতনতামুলক বক্তব্য দেন। এতে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দেন কেন্দ্রীয় বাপার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. কামরুজ্জামান মজুমদার।

এ সময় পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় অফিসের পক্ষ থেকে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..