রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

বিধবা নারী ধর্ষণ ও শিশু অপহরণ চেষ্টার অভিযুক্ত নাছির গ্রেফতার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১১২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি: পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় এক বিধবা নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই বছরের শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে মো. নাছির (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) ভোর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাছির উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাঁশখাইল্যাঝিরি পাড়ার বাসিন্দা মজু মাঝির ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বুধবার (১০ জুন) বিকেল প্রায় ৫ টার দিকে বাঁশখাইল্যারিরি পাড়ায় এক বিধবা নারী বাড়ির পাশের বিলে তরকারি কাটার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় মো. নাছির হঠাৎ পিছন থেকে তাকে জাপটে ধরেন। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ধর্ষণে বাধা দিলে অভিযুক্ত নাছির একটি ধারালো ছুরি বের করে ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে ওই নারী জীবন বাঁচাতে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান।

তিনি দাবি করে বলেন, পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত তার পিছু ধাওয়া করেন। একপর্যায়ে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এর কিছুক্ষণ পর ফের ওই নারীর ২ বছরের শিশু সন্তানকে অপহরণেরও চেষ্টা চালায় মো. নাছির।

পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে নাছির গা ঢাকা দেয়। পরে এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে বৃহস্পতিবার (১১ জুন) রাত ৮ টার দিকে মো. নাছিরের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

মামলার প্রেক্ষিতে ভোর তিনটার দিকে কুমারী পুলিশ ক্যাম্প ইনচার্জ জামিল আহমেদ’র নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা অভিযান চালিয়ে নাছিরকে গ্রেফতার করেন।

বিধবা নারীকে ধর্ষণ চেষ্টা ও শিশু অপহরণ চেষ্টার অভিযোগে নাছিরকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, গ্রেফতারকৃত নাছিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..