সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

রাণীশংকৈলে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার 

মাহাবুব আলম / ২৮২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২০ এপ্রিল রবিবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, পৌর শহরের শিমুলতলী এলাকার সিরাজুল ইসলামের ছেলে মামুনুর রশিদ (৬০), পৌর আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক কলেজ পাড়া এলাকার হরেন্দ্রনাথ বসাকের ছেলে অজয় বসাক (৫২) আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সদস্য ঈদগাঁও এলাকার মুসা মাস্টারের ছেলে ইউসুফ আলী (৩৩) হোসেনগাঁও এলাকার আব্দুল বাসেদের ছেলে দুলাল হোসেন (৩২) ও বন্দর এলাকার নাজমুল আলমের ছেলে সানোয়ার হোসেন(সানী)(২২)।

থানার ওসি মুহা. আরশেদুল হক আরো জানান, রাণীশংকৈল থানার মামলা নম্বর ২(২)২৫ ও ১১(৪)২৫ পৃথক দুটি মামলায়, ছিনতাই, সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে তাদের গ্রেপ্তার করা হয়। আজ ২১ এপ্রিল সোমবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..