বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লি ও হাফেজ ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও ইয়াবাসহ আটক-৪ তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার তাহিরপুরে কয়েকটি পূর্ব বিরোধ নিষ্পত্তি করলেন জনতার এমপি কামরুল জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম

রাণীশংকৈলে ইউনিয়ন সমাজকর্মী মাহাবুব সড়ক দূর্ঘটনার নিহত 

মাহাবুব আলম / ২৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সমাজসেবা অফিসে কর্মরত মাহাবুব আলম দুলাল (৩৭) সড়ক দূর্ঘটনার নিহত হয়েছেন। অপরদিকে আরেক কর্মী খায়রুল ইসলাম আহত হন। নিহত মাহাবুব আলম পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ কাদশুকা গ্রামের মৃত আশির উদ্দিনের ছেলে। আহত খাইরুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান খকদনপুর গ্রামের কলিউদ্দিনের ছেলে। 

সমাজ সেবা অফিস সুত্রে জানা গেছে, মৃত মাহাবুব আলম নেকমরদ ইউনিয়ন সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং খায়রুল ইসলাম সুপার ভাইজার পদে কর্মরত। 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় সমাজসেবা অফিসের দুই সহকর্মী একসাথে একই মোটরসাইকেলে করে অফিসে আসার পথে উপজেলার সন্ধ্যারই খুটিয়াটুলি এলাকায় একটি মোটরসাইকেল কে ওভারটেক করার সময় ধাক্কা লেগে মহাসড়কে ছিটকে পড়লে নেকমরদ গামী একটি কাভার্ট ভ্যান পিকআপ মাহাবুবের উপর দিলে চলে যায়। কখবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুব আলমকে মৃত ঘোষণা করেন। এবং খায়রুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়। 

খবর পেয়ে রাণীশংকৈল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে এসে দেখতে পাই আমাদের এক সহকর্মী নিহত হয়েছে এবং একজনকে দিনাজপুরে পাঠানো হয়েছে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে থানার এসআই কমলেস মুঠোফোনে বলেন, ঘাতক পিকাআপ কে আমরা আটক করে থানায় নিয়ে এসেছি তবে ড্রাইভার পলাতক আইনি কাজ প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..