সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন  কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান  কর্মজীবনের ইতি, তাকওয়া ফেব্রিকে বিদায় নিলেন ৩ অপারেটর বন্দরে পৈতৃক ভিটা দখল ও ফার্ম ভাঙচুর এবং নারীকে মারধরের অভিযোগ

রাণীশংকৈলে মানষিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

মাহাবুব আলম / ৫৪২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৪ মে ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় ঘরের আড়ার সাথে রশি পেঁচিয়ে ছবিল চন্দ্র বর্মন (৪৫) নামে এক মানষিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (২৪ মে) উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও শিয়ালডাঙ্গী এলাকায় নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ছবিল চন্দ্র মৃত লেবু চরণ এর ছেলে তিনি দুই সন্তানের জনক ।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে মানষিক ভারসাম্যহীন হয়ে ঘুরে বেড়াতেন সে৷ আজ শনিবার দুপুরে নিজ বাড়িতে লোক না থাকায় সকলের অগোচরে নিজের শয়ণ কক্ষে এ ঘটনা ঘটান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছবিল চন্দ্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহা. আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..