রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৮০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনার কারণে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া সড়কের পাশে গড়ে ওঠা ময়লা আবর্জনার স্তুপ অপসারণ করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার দু’দিনে আবর্জনার স্তুপ অপসারণ করা হয়।

গত মাসে পত্রিকায় ঢাকা-সিলেট মহাসড়ক ও শীতলক্ষ্যার ঘাটে ঘাটে আবর্জনার স্তুপ, পঁচা-দুর্গন্ধে বিপর্যস্ত পরিবেশ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দিপু ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম ও গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির মিয়া ময়লা আবর্জনার স্তুপ পরিদর্শন শেষে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ময়লা আবর্জনার স্তুপ অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে ইউনিয়ন পরিষদের কর্মচারী, স্থানীয় স্বেচ্ছাসেবক ও এলাকাবাসী অংশ নেয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..