রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৯০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের শীতলক্ষ্যা নদীর কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে ১৭ মার্চ চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু করা হবে।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রায় ঢাকা নদী বন্দর সদরঘাটে অতিরিক্ত যাত্রী চাপ কমানো এবং যাত্রীদের বিকল্প নৌপথে সহজ যাতায়াতের সুবিধার্থে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

এ ব্যবস্থাপনায় খুশি হয়েছেন কর্মজীবী যাত্রীরা। যানজট ও নানা কারণে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমবে বলে আশা করছেন যাত্রীরা।

১৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে ৩টি লঞ্চ বিশেষ সার্ভিসের মাধ্যমে চাঁদপুর ও বরিশালসহ বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহন করবে।

শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে প্রতিদিন সকাল ৮টায় চাঁদপুর রুটে এমভি সমতা এন্ড সমৃদ্ধি এক্সপ্রেস লঞ্চ ছেড়ে যাবে। শিমুলিয়া থেকে সকাল ৯টায় চাঁদপুর রুটে এমভি সমতা সমৃদ্ধি-১ লঞ্চ ছেড়ে যাবে।

শিমুলিয়া থেকে সকাল ৮টায় বরিশাল রুটে এমভি রাজারহাট-বি লঞ্চ ছেড়ে যাবে। প্রবীণ ও নারী যাত্রীদের মালামাল/ব্যাগ বহনের জন্য আজ ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১২ দিন টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত বিনামূল্যে কুলি বা পোর্টার সেবা দেওয়া হবে। এছাড়া অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য হুইল চেয়ার সেবাও থাকবে।

এমবি রাজারহাট-বি লঞ্চের সুপারভাইজার সৈকত হোসেন বলেন, কর্মজীবী যাত্রীদের ভোগান্তি কমাতে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে এখানে লঞ্চ সার্ভিস ব্যবস্থা করা হয়েছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, কর্মজীবী যাত্রীদের সুবিধার্থে তিনটি লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে। ন্যায্য ভাড়া দিয়ে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সেখানে জামেলামুক্ত ও নির্বিঘ্নে নৌযাত্রীদের চলাচলের জন্য তদারকি করা হবে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ বলেন, যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। এখানে কোন রকম দালাল চক্র কিংবা প্রতারক থাকবে না। নির্বিঘ্নে যাত্রীরা গন্তব্যে চলাচল করতে পারবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..