সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

রূপগঞ্জে কাঞ্চন পৌর ওলামা দলের আহবায়ক কমিটি গঠন 

মো. আবু কাওছার মিঠু / ৫১৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। স্থানীয় বিএনপির তত্ত্বাবধানে ৫১ সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

৫ জুলাই শনিবার সেরাজুল ইসলামকে আহবায়ক ও হাবিবুর রহমানকে সদস্য সচিব করে এ কমিটির অনুমোদন দেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জাকারিয়া ও সাধারন সম্পাদক আব্দুল্যাহ আল মামুন।

এছাড়া কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন, ইব্রাহীম মিয়া, শামসুদ্দিন, আবু সিদ্দিক, ফজলু মিয়া, আন্তাল হক, আনোয়ার হোসেন, ওবাইদুল্যাহ সোহান ও ইয়াছিন চৌধুরী।

সভায় নেতারা বলেন, “দেশের চলমান রাজনৈতিক সংকট মোকাবেলায় ওলামা সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কমিটি ভবিষ্যতে ইসলামী মূল্যবোধ রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে।”

এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু  কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..