রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা 

রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্য গ্রেফতার 

মো. আবু কাওছার মিঠু / ২০৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

২৭ জুলাই রবিবার ভোরে গোলাকান্দাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬ লিটার বাংলা মদ, ২টি ট্যাটা, ১টি ছুরি, ২টি রামদা, ২টি দা, ১টি খেলনা পিস্তল, ১টি বল্লম ও ১টি হেমার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে গোলাকান্দাইল পূর্বপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিয়ার হোসেন(২০), জাকির হোসেনের ছেলে সজীব মিয়া(২২), আসমত আলীর ছেলে দেলোয়ার হোসেন(৫৫) ও জাকির হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন(২৫)।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত চার আসামীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..