শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তালিকাভূক্ত শীর্ষ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে ।

১১ মার্চ বুধবার রাত ১২ টার দিকে উপজেলার ঠাকুরবাড়িরটেক এলাকা থেকে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃত্বে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে লাভরাপাড়া গ্রামের সরজু মিয়ার ছেলে আবু হানিফ(৩২) ও ঠাকুরবাড়িরটেক গ্রামের ইয়াছিন মোল্লার ছেলে ইউসুফ মোল্লা(২০)।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু’র নির্দেশে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় মাদক কারবারিদের হামলায় ৮ যুবদল নেতা আহত হয়েছে।

এসময় উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ২৮১ বোতল ফেন্সিডিল, দুইশত পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি গাঁজা, দশগ্রাম হেরোইন। এবং মাদকবহনকারী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো- খ-১১-২৩৩৮) জব্দ করা হয় ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আটককৃত মাদক কারবারিদের উদ্ধার করে ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিযানের সময় মাদক কারবারি ও তাদের সমর্থিতরা যুবদলের নেতাদের উপর হামলা চালায়। হামলায় ৮ যুবদল নেতাকর্মী আহত হয়। একপর্যায়ে মাদক কারবারির অন্য সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়।

হামলায় রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা খায়রুল আলম, রতন মিয়া, সুমন আহম্মেদ, সালাউদ্দিন, ইমন হাসান আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই আহসান হাবিব বাদী হয়ে আবু হানিফ ও ইউসুফ মিয়াসহ ৬ জনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, রূপগঞ্জকে মাদকমুক্ত করতে নব নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও পুলিশ সুপারের নির্দেশে নির্বাচনের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে রূপগঞ্জ থানা পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। আটককৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..