সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা 

রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৭১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুন বৃহস্পতিবার বিদ্যালয়ের মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক পংকজ কুমার পাল।

সভায় বক্তব্য রাখেন, বাঘবের আইডিয়াল স্কুলের প্রধান উপদেষ্টা হাজী মো. ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ মোমেন, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহসিন মিয়া, অভিভাবক শাখাওয়াত হোসেন, বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, মুহাম্মদ আল-আমীন মিয়া, হাবিবুল্লাহ বাহার প্রমুখ।

এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধনা রাণী সরকার, আরিফা সুলতানা, হাজেরা আক্তার, মো. খলিল উল্লাহ, মাসুদ রানা, রমজান হোসেন, হাসিনা আক্তার, মাগফেরাত খাতুন ময়না, শাহজালাল গাজী, রাসেল মিয়া, রেজওয়ানা সিকদার সাথী, মনিরা সুলতানা, শাকিল খাঁন, আব্দুল্লাহ, আলী আকবর সরকার, শফিকুল ইসলাম, নুরনবী, স্বপন কুমার রাজবংশী, তমা সাহা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ বাস্তবমুখী মুল্যায়ন পদ্ধতির বাস্তবায়ন। গুণগত শিক্ষা গ্রহণ করতে হবে। নকল পরিহার করে নিজের যোগ্যতায় ভাল ফলাফল অর্জন করতে হবে।

শিক্ষার্থীদের দক্ষ, নৈতিকতা সম্পন্ন ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সুপ্ত শক্তিকে জাগ্রত করতে হবে। শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় করে ভাল ফলাফল অর্জন করতে হবে। তবেই স্বার্থকতা আসবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..