শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা অসম বাণিজ্য চুক্তি ও জাতীয় স্বার্থের বলি-কাদের লাভ, কাদের ক্ষতি আগামী নির্বাচনে ঘাটভোগ ইউনিয়নে নেতৃত্বে মিকাইল বিশ্বাসকে খোঁজে জনগণ রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পঞ্চগড়ে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই মোসাররফ হোসেন তেঁতুলিয়ায় এনসিপির জাতীয় ছাত্রশক্তির নেতার দোকান থেকে ১৩০ লিটার ডিজেল উদ্ধার রুপগঞ্জের প্রতিটি ইউনিয়নে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু জাটকা সংরক্ষণ সপ্তাহ-২৬ উপলক্ষে কয়েকটি নদীতে অভিযান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া কার্নিভাল ক্রু ঘাটের পাশ থেকে অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৮ এপ্রিল বুধবার দুপুরের দিকে খবর পেয়ে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ চিত্তরঞ্জন জানান, ৪/৫ দিন আগে অন্য স্থানে দুর্বৃত্তরা এই যুবককে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। পানিতে ভাসতে ভাসতে মরদেহটি রূপগঞ্জের শিমুলিয়ায় আসে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের জন্য পিবিআইকে ডাকা হয়েছে। মহদেহটি অর্ধগলিত বলে ময়না তদন্তের আগে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না।

এঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..