সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

রূপগঞ্জে ৪২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৮৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান ও গ্রীষ্মকালীন তিল আবাদ বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে রূপগঞ্জ উপজেলার মোট ৪২০ জন কৃষককে এই সরকারি সহায়তার আওতায় আনা হয়েছে। এর মধ্যে উফশী আউশ ধানের জন্য ৪০০ জন এবং গ্রীষ্মকালীন তিল চাষের জন্য ২০ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে।

আউশ চাষি প্রত্যেক কৃষককে এক বিঘা জমির জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। অন্যদিকে তিল চাষি প্রত্যেক কৃষক পেয়েছেন ১ কেজি উচ্চফলনশীল তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।

প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে সরকার বিনামূল্যে সার ও বীজ দিচ্ছে। আউশ ও তিল চাষের মাধ্যমে আমাদের জমিগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে যাতে আমদানি নির্ভরতা কমে।

রূপগঞ্জ কৃষি অফিসার আফরোজা সুলতানা বলেন, সরকার প্রদত্ত এই সার ও বীজের সঠিক ব্যবহার নিশ্চিত করতে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠে কাজ করছেন। আধুনিক পদ্ধতিতে আউশ ও তিল চাষ করতে পারলে কৃষকরা অল্প খরচে অধিক লাভবান হতে পারবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুল ফেরদৌস, স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকগণ। সার ও বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় প্রান্তিক কৃষকরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..