শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

রূপসায় শিশু ধর্ষণের ঘটনায় এক যুবক গ্রেফতার 

মোল্লা জাহাঙ্গীর আলম / ২১৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৫ জুন ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

খুলনা রূপসা প্রতিনিধি: খুলনার রূপসায় প্রথম শ্রেণীতে পড়ুয়া (৮) বছরের এক শিশুকে জোরপূর্বক পায়ু পথে ধর্ষণ করার অভিযোগে  রজব হাওলাদার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটি রূপসা উপজেলার ৩নং নৈহাটি সরকারী প্রাথমিক বিদ্যায়ের ১ম শ্রেনীতে পড়াশুনা করে।

মামলার সূত্রে জানা যায়, রূপসা উপজেলা নৈহাটি ইউনিয়নের গোডাউন মোড় এলাকার হাসি বেগম স্বামী ও তার পরিবার নিয়ে বসবাস করে। হাসি বেগম অন্যের বাড়িতে কাজ করে এবং স্বামী জীবিকার তাগিদে অধিকাংশ সময় বাড়ীর বাহিরে থাকে।

আসামী মো. রজব হাওলাদার তাদের প্রতিবেশি। সে সুবাদে তাদের সাথে তাহার পরিচয় আছে। গত ২২ জুন  সকাল অনুমান সাড়ে ৮ ঘটিকার সময় শিশুর মাতা কাজের জন্য শিশুটিকে সাথে নিয়ে অন্যের বাড়িতে যায়। অন্যের বাড়ীতে কাজ করিতে দুপুর আনুমানিক ১ ঘটিকার সময় শিশুটিকে একা বাড়ীতে পাঠিয়ে দেই।

শিশুটি বাড়ীতে ফেরার পথে নৈহাটি গ্রামস্থ গোডাউন মোড়ে আসামী মো. রজব আলী হাওলাদার এর দোকানের সামনে রাস্তার উপর পৌঁছালে আসামী মো. রজব হাওলাদার তাহার হীন কামনা চরিতার্থ করার জন্য শিশুটিকে খাবার দেওয়ার কথা বলিয়া তাহার দোকানের মধ্যে ডেকে নিয়ে আসামী তাহার দোকান ঘরের শাটার বন্ধ করে দিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে পায়ু পথে জোর পূর্বক ধর্ষণ করে। এতে শিশুটি  শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এ সময় শিশুর চিৎকারে আসামী তাহাকে ছেড়ে দেয় এবং তাকে ভয়ভীতি দেখাইয়া কাউকে কিছু না বলার জন্য বলে।

শিশুটির মাতা কাজ শেষে বাড়ীতে আসিয়া শিশুকে না পেয়ে খোঁজাখুজি করিতে থাকে। এক পর্যায়ে শিশুটি বাড়ীতে আসার পর মাতাকে দেখে কান্না করিতে থাকে।

শিশুটির মাতা কি হয়েছে জিজ্ঞাসা করিলে শিশুটি তার মাতাকে ঘটনাটি বলে। পুলিশ বিষয়টি জানার পর ধর্ষককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।

এ ঘটনায় শিশুর মাতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..