রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

র‌্যাবের পোশাকে ব্যবসায়ীর নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

মো. আবু কাওছার মিঠু / ৩০৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া বাজারের মধু জুয়েলারী কারখানার ব্যবসায়ী ও তারাবো পৌরসভার নোয়াগাঁও এলাকার বাসিন্দা সৈকত বিশ্বাস(২৮) নামের এক স্বর্ণ ব্যবসায়ীর নগদ টাকা ও স্বর্ণালংকার র‌্যাবের পোশাক পরিহিত দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে।

গত ২৬ জুলাই শনিবার রাতে ঢাকার তাঁতীবাজার থেকে লেগুনা করে বাড়ি ফিরার পথে যাত্রাবাড়ি- ডেমরা সড়কের মৃধাবাড়ী এলাকায় তিনি দুর্বৃত্তদের কবলে পড়েন।

রাবের পোশাক পরিহিত ৭/৮ সদস্যের একদল দুর্বৃত্ত প্রথমে ব্যবসায়ী সৈকত বিশ্বাসের বহনকারী লেগুনার গতিরোধ করে। পরে তাকে মারপিট করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

এসময় ব্যবসায়ী সৈকত বিশ্বাসের কাছে থাকা নগদ ১লাখ ৭ হাজার টাকা, ১ জোড়া রুপার পায়েল, স্বর্ণেে দুইটি চেইন ও সাত ভরি স্বর্ণালংকারসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়। পরে তাকে মতিঝিল দিলকুশা ইউনুস টাওয়ারের পাশে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে তার স্বজনরা যাত্রাবাড়ী থানায় অভিযোগ করলে পুলিশ তাকে উদ্ধার করে।

ব্যবসায়ী সৈকত বিশ্বাস জানায়, গতকাল ২৬ জুলাই শনিবার ব্যবসায়ীক কাজের জন্য ঢাকার তাঁতী বাজার যায়। সেখানে পুরনো স্বর্ণ বিক্রি, ক্রয়কৃত ও হলমার্ক করা স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি ফেরার পথে যাত্রাবাড়ি- ডেমরা সড়কের মৃধাবাড়ী এলাকায় পৌঁছলে একটি মাইক্রোবাসে র‌্যাবের পোশাক পরিহিত ৭/৮জন লোক তাদের বহনকারী লেগুনা গাড়ির গতিরোধ করে। পরে তাকে মারধর করে জোরপূর্বক লেগুনা থেকে নামিয়ে দুর্বৃত্তদের গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। একপর্যায়ে তার কাছে থাকা স্বর্ণ বিক্রির নগদ টাকা ও ক্রয়কৃত স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে রাজধানীর মতিঝিল এলাকায় তাকে ফেলে যায়।

এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানা পুলিশ পরিদর্শক(অপারেশনস) খালেদ হাসান বলেন, দুর্বৃত্তদের গ্রেফতারে ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

যাত্রাবাড়ী থানা ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, র‌্যাবের পোশাক পরিহিত লুটপাটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। দুর্বৃত্তদের চিহ্নিত করে তাদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..