রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
oplus_0

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বন্দর উপজেলা/থানার যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মিলাদ, দোয়া ও তোবারক বিতরণ করা হয়।

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী ৩০ মে। ১৯৮১ সালের ওই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন। প্রতিবছরের মতো এবারও সে উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো রাজধানীসহ সারাদেশে নানা কর্মসূচি গ্রহণ করে আসছে। দলটির নেতা-কর্মীদের কাছে ঐ দিনটি একই সঙ্গে গভীর শোকের এবং রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন হিসেবে বিবেচিত।

১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। মহান মুক্তিযুদ্ধে তিনি অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। পরবর্তীতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে তিনি রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন এবং ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তাঁর প্রতিষ্ঠিত এই দলটি পরবর্তীতে চারবার রাষ্ট্রক্ষমতায় আসে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ’র সভাপতিত্বে ও বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য আবু সাঈদ’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এড. আবুল কালাম।

প্রধান বক্তা ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা।

বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সদস্য মো. আওলাদ হোসেন,
মো. শহিদুল ইসলাম রিপন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২১ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, মহানগর বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক মো. মেজবাহ উদ্দিন স্বপন, যুবদল নেতা মো. সেলিম, বাদল ঢালী, আমিনুল ইসলাম শাহিন।

এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সহধর্মিণী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।।

আয়োজনে, বিএনপি নেতা আলতাফ হোসেন ইব্রাহীম, নূর ইসলাম, ওমর ফারুক, মো. আনিছ মিয়া, মনির হোসেন, ইয়াসিন, বাদল এবং ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..