শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ফটো সাংবাদিকদের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে শ্রেণিবিন্যাস: নির্বাচন কমিশনের অনভিপ্রেত ও অসম্মানজনক সিদ্ধান্ত কামরুলকে বিজয়ী করতে ভোটের জন্য ঘরে ঘরে যাচ্ছেেন, বিএনপির কর্মী মো.সবুর আলী রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর রূপগঞ্জে ৯ টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান দেয়াল ঘড়ি মার্কা প্রার্থী সিরাজুল মামুন’র মুছাপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ আবুল কাওসার আশার মহানগর ২০ নং ওয়ার্ডে উঠান বৈঠক

সাংবাদিক তুহিন হত্যায় মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখার তীব্র নিন্দা, প্রতিবাদ ও মানববন্ধন 

এম এন এ আজাদ / ৪৮১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ১০:১২ অপরাহ্ন

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে ৭ আগষ্ট হত্যা করে একদল অস্ত্রধারী সন্ত্রাসী। ৯ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০ টায় এ হত্যাকান্ডের ঘটনায় বন্দর উপজেলা পরিষদ চত্বরে তীব্র নিন্দা, প্রতিবাদ ও মানববন্ধন করেন মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখা।

প্রতিবাদ ও মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে হত্যাকাণ্ডের শিকার হন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন। সন্ত্রাসীরা তাকে ধাওয়া করলে এ সময় তিনি দৌড়ে একটি চায়ের দোকানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। তাকে রাতের আঁধারে সন্ত্রাসীরা হামলা ও হত্যা করেছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এমন ঘটনা দেশে নতুন নয়। এমন ঘটনা অহরহ ঘটছে, প্রশাসন আসামিদের ধরছে আবার তারা বেরিয়ে যাচ্ছে। অভিযুক্তদের যথাযথ বিচার হয় না বলেই, এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে হচ্ছে। আমরা এই বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি চাই। গণমাধ্যম কর্মীদের জীবনের নিরাপত্তা চাই। সাংবাদিকদের ওপর হামলা এবং হত্যার ঘটনায় আমরা উদ্বিগ্ন। তারা অতিদ্রুত এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। যাদের গ্রেপ্তার করা হয়েছে দ্রুত আইনে তাদের বিচার চাই এবং অনতিবিলম্বে বাকি সন্ত্রাসীদের গ্রেপ্তারেরও দাবি জানাই। এর আগের দিন পুলিশের সামনেই দিনে দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা। সকল ঘটনাই একই সূত্রে গাথা আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, রেল পরিবার নারায়ণগঞ্জের প্রতিষ্ঠাতা, সমাজসেবক-আজাদ মাহমুদ ওসমানী।

এ সময় উপস্থিত ছিলেন, মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখার সভাপতি- এসএম শাহীন আহম্মেদ, সহ-সভাপতি মো. মান্নান খান বাদল, মো. আবুল বাশার সাইফুল, সাধারণ সম্পাদক-জিকে রাসেল, সহ সাধারন সম্পাদক-আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক-নূর-এ-আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক-আল-আমীন জাহান মুন্সী, প্রচার সম্পাদক-সাজীদ হোসেন কিবরিয়া, দপ্তর সম্পাদক-মো. রেদোয়ান হোসেন পাভেল, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক-মিতু মোর্শেদ, ধর্ম বিষয়ক সম্পাদক-শাকির আহমেদ বাপ্পি, আইসিটি সম্পাদক- মেহেদী হাসান প্রান্ত, পরিবেশ বিষয়ক সম্পাদক-মো. নাজমুল হক, মহিলা বিষয়ক সম্পাদক-মমতাজ (মম), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক-ইমদাদুল হক মিলন, কার্যকরী সদস্য-মো. মনির হোসেন, আল হাসান, পলাশ মাহবুব। অগ্রবানী পত্রিকার সাংবাদিক শাহরিয়ার ইমন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..