শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

সোনারগাঁয়ে এসির কম্প্রেসর বিস্ফোরণে নিহত ২

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৩৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

সোনারগাঁও প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেসরকারি এক ব্যাংকে এসির কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই যুবক নিহত হয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সোনারগাঁয়ের কাঁচপুরে ওই ব্যাংকের এসির কম্প্রেসরে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে দগ্ধ হয়ে নিহতরা হলেন- চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে তুহিন (২৫) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার বাসিন্দা রাফি (২২)।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে। দুজন নিহত হওয়ার খবর পেয়েছি। তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, দুপুরে কাঁচপুর ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেসর মেরামতের সময়ে তুহিন ও রাফি নামের দুই যুবক বিস্ফোরণে দগ্ধ হন। তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুজন নিহতের খবর পেয়েছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..