মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

হাসান আলীর সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

মো. আবু কাওছার মিঠু / ৬৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও রূপগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য আলহাজ্ব হাসান আলীর সুস্থতা ও রোগমুক্তি কামনায় একশত কোরআন খতম ও দোয়া মাহফিল করা হয়েছে।

২৬ আগস্ট মঙ্গলবার মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে উপজেলার মাছিমপুর জামিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিম খানা, ব্রাহ্মনগাও মাদরাসা, পাবই মাদরাসা, ঠাকুরবাড়ীটেক মাদরাসা, মঙ্গলখালী মাদরাসা, বাড়িপাড়া মাদরাসাসহ বিভিন্ন মসজিদ মাদরাসায় কোরআন খতম ও মিলাদ মাহফিল করা হয়। মাছিমপুর জামিয়া, ইসলামিয়া মাদরাসা ও এতিম খানায় জোহর নামাজের পর আলহাজ্ব হাসান আলীর সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

‎বিভিন্ন মসজিদ মাদরাসায় মোনাজাতে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন রকি, যুবদল নেতা মোহাম্মদ আলী, কাজল, শাহীন মোল্লা, সোহরাবসহ আরো অনেকে।

বর্তমানে আলহাজ্ব হাসান আলী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।

মোনাজাত পরিচালনা করেন, মাছিমপুর জামিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিম খানার মুহতামিম মাওলানা মিজানুর রহমান খান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..