৫ জানুয়ারী সোমবার সন্ধ্যার পর বন্দর থানা ১৯ নং ওয়ার্ড জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মো. সেলিম মাদবরকে দেখতে ও শারীরিক খোঁজখবর নিতে তার মদনগঞ্জ লক্ষ্যারচর শান্তিনগর বাসায় যান বন্দর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব এহসান উদ্দিন সাগর।
গত ৩ জানুয়ারী হঠাৎ বন্দর থানা ১৯ নং ওয়ার্ড জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মো. সেলিম মাদবর হৃদরোগে আক্রান্ত হন। স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর দ্রুত তাকে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি তার নিজ বাসায় অবস্থান করছেন।
এ সময় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মো. ফারুকুল ইসলাম, বিএনপির নেতা জাহিদুল ইসলামহহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য প্রদান করুন...