শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে মামলা নিশ্চিত ফুলবাড়ীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় ইউএনও

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৩২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরন, ইউএনও এর নাম ভাঙ্গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি, সহকারী কমিশনর (ভুমি)র বালু মহল বন্ধের অভিযানে বাঁধা প্রদানসহ সম্প্রতি সময়ের আইনশৃঙ্খলা বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এর সাথে উপজেলার সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়।

১৫ ফেব্রয়ারী শনিবর সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল’র সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. হারুন-উর-রশীদ, থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক ওয়াহেদুল ইসলাম ডিফেন্স, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ, আবু শহীদসহ প্রতিষ্ঠান গুলোর নেতৃবৃন্দ ও সাধারন সদস্যগন।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ফুলবাড়ী উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও আমার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন মহলে সুবিধা ভোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। কোন অবস্থায় কাউকেও ছাড় দেওয়া হবে না। কিছু প্রমান সংগ্রহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। কোন অন্যায়কারীকে ছাড় দেওয়া হবে না। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..