শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সৌদি আরবে প্রবাসীর টাকা মেরে বরিশাল মঠবাড়িয়ার নাজমুল এখন কোটিপতি

আয়ারল্যান্ডকে হারিয়ে চারে চার, সুপার সিক্সে বাংলাদেশ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৬২৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন

স্পোর্টস রিপোর্টার:

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপ্রতিরোধ্য যাত্রা বজায় রেখেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৯ রানে হারিয়ে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার সিক্সে পা রাখলো টাইগ্রেসরা।

মালপানি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরুতেই ওপেনার জুয়াইরিয়া (১১) ফিরলেও দিলারা আক্তার ২৭ বলে ৩৫ রানের কার্যকরী ইনিংস খেলেন।

তবে ইনিংসের মূল কারিগর ছিলেন তিনে নামা শারমিন আক্তার সুপ্তা। ৪৫ বলে ৫২ রানের দারুণ এক অর্ধশতক হাঁকিয়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন তিনি। শেষ দিকে সোবহানা মোস্তারীর ১৬ বলে ৩০ রানের ক্যামিও ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।

আইরিশদের পক্ষে আরলেনে কেলি ও জানে ম্যাগুয়ের দুটি করে উইকেট নেন।

১৫৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু করেছিল আয়ারল্যান্ড। ওপেনার অ্যামি হান্টার ২৫ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলে গ্যাবি লুইস এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান। লুইস ৫৮ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেললেও অন্য প্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে আইরিশদের চাপে রাখে বাংলাদেশের বোলাররা।

১১৭ রানে লরা ডিলানি রানআউট হওয়ার পর ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসে।

শেষ পর্যন্ত রাবেয়া খান বিপজ্জনক হয়ে ওঠা লুইসকে ফেরালে আয়ারল্যান্ডের ইনিংস ১৪৪ রানে থেমে যায়। বাংলাদেশের পক্ষে স্বর্ণা আক্তার দুটি এবং রাবেয়া খান একটি উইকেট নেন।

গ্রুপ পর্বের চার ম্যাচের চারটিতেই জিতে গ্রুপ ‘বি’ থেকে চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে গেল বাংলাদেশ। বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটার লড়াইয়ে এই ধারাবাহিকতা টাইগ্রেসদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..