বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বপন মাহমুদের উদ্যোগে ফ্রি চক্ষু পরীক্ষা ও ওষুধ বিতরণ আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বন্দরকে অন্ধকারে রাখার চক্রান্ত চলছে- বন্দর উন্নয়ন ফোরাম রূপগঞ্জে স্টিল মিলের নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় বিপন্ন পরিবেশ,স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ রূপগঞ্জে স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতিতে তিন লক্ষাধিক টাকার মালামাল লুট কদমরসুল সেতুর নির্মাণকাজ বন্ধ করতে এবার ধর্মীয় অনুভূতিকে পুঁজি করার চেষ্টা  বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি রূপগঞ্জে জেলা ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন রূপগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন

রূপগঞ্জে স্টিল মিলের নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় বিপন্ন পরিবেশ,স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার আরবি স্টিল মিল, হাইটেক স্টিল অ্যান্ড রোলিং মিলস লিমিটেড, বিক্রমপুর স্টিল এন্ড রি-রোলিং মিল, আল-ফালা স্টিল এন্ড রি-রোলিং, আল-রাজি স্টিল এন্ড রি-রোলিং মিল, কবির স্টিল মিল, আল আরাফা স্টিল মিল, এএসআরএম স্টিল মিল, ছালছাবিল রি-রোলিং মিল, প্রিমিয়ার স্টিল এন্ড রি-রোলিং ও মজুমদার স্টিল এন্ড রি-রোলিং মিল সহ আশপাশের ১৪ টি রি-রোলিং মিলের অধিকাংশ কারখানার নির্গত কালো ধোঁয়ায় বিপন্ন হচ্ছে পরিবেশ, দূষিত হচ্ছে বাতাস। তাতে স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ।

জানা গেছে, স্থানীয় প্রভাবশালীরা কারখানার পক্ষে থাকায় প্রতিবাদ করার কেউ সাহস পাচ্ছে না। প্রতিবাদ করলেই হামলা ও মামলার স্বীকার হতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

তবে শ্রমিকদের নিরাপত্তা, পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণের উপর স্টিল ও রি-রোলিং মিল পরিচালনার কথা থাকলেও তা মানা হচ্ছে না।

ফার্নেস বা গলিত লোহার কাছে কর্মরত শ্রমিকদের জন্য তাপ-প্রতিরোধী পোশাক, হেলমেট, সেফটি জুতা, গ্লাভস এবং প্রতিরক্ষামূলক চশমা ব্যবহার বাধ্যতামূলক থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তা মানা হচ্ছে না। কারখানায় পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র এবং জরুরি অবস্থায় বের হওয়ার জন্য একাধিক নির্গমন পথ খোলা রাখার কথা থাকলেও তা নেই।

শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজের সময়সীমা রয়েছে। অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম ভাতা দেওয়া বাধ্যতামূলক থাকলেও তা মানা হচ্ছে না। শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনা ঘটলে নিয়মানুযায়ী শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া হয় না।

দুর্ঘটনায় কোন শ্রমিকের মৃত্যু হলে ক্ষতিপূরণ না দিয়েই নানা কৌশলে মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ফার্নেস থেকে নির্গত ধোঁয়া ও ধূলিকণা নিয়ন্ত্রণে এয়ার পলিউশন কন্ট্রোল সিস্টেম এবং নির্গত দূষিত পানি পরিশোধনের জন্য এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) চালু রাখার কথা থাকলেও তা মানা হচ্ছে না।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্টিল মিলগুলোর লোহার যন্ত্রাংশে অক্সিজেন ও পানির রাসায়নিক বিক্রিয়ায় তৈরি লালচে-বাদামি রঙের ক্ষয়কারী আস্তরণ পড়েছে। মরিচা ধরা এসব যন্ত্রাংশ প্রায় অকেজো। ঝুলে থাকা টিন দিয়ে ঘেরা কারখানা। ভেতরে বিকট শব্দ। ধোঁয়া নির্গমনের চিমনি আছে। কিন্তু কারখানার চারপাশ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়ার কুণ্ডলী উড়ছে আকাশে। নির্গত ধোঁয়ার কারণে পুরো এলাকা অন্ধকার হয়ে আছে। এতে আশপাশের পোশাক কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতির কারণে কয়েকটি পোশাক কারখানায় বেজে ওঠে অটোম্যাটিক ফায়ার অ্যালার্ম।

চুল্লিতে জ্বলে পুরোনো লোহার টুকরো। নির্গমন চিমনির উচ্চতা কম। তাই ধোঁয়া ছাদ ও দেয়ালের টিনের ফাঁক দিয়ে ছড়িয়ে পড়ছে সহজেই। সেই ধোঁয়ায় কালো আস্তরণ আশপাশের দেয়ালে লেগে আছে। বাতাসে উড়ে ছাই এসে পড়ছে গাছপালা আর আশপাশের বিভিন্ন স্থাপনায়। এই ধোঁয়ার কারণে ঝুঁকিতে আছে অন্য শিল্পকারখানাও।

এমন ভয়াবহ দূষণের কারণে অনেক বিদেশি পোশাক ক্রেতা এ এলাকা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

স্টিল মিলের পুরোনো লোহা গলানোর ক্যামিকেল মিশ্রিত বিষাক্তধোঁয়া পরিবেশ বিপন্ন করে তুলছে। ঘরে ঘরে দেখা দিচ্ছে স্বাস্থ্য সমস্যা। বিষাক্ত কালো ধোঁয়া ও দূষিত বর্জ্যে এলাকার পরিবেশ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাতে শ্বাসকষ্টসহ নানা রোগ ব্যাধি ছড়িয়ে পড়ছে। কারখানার চুল্লিতে জ্বলে পুরনো লোহার টুকরো। কম উচ্চতার নির্গমন চিমনির কালো ধোঁয়া সেডের চাল দেয়ালের টিনের ফাঁক দিয়ে সহজেই ছড়িয়ে পড়ছে লোকালয়ে। ধোঁয়ার কালো আস্তরণ উড়ছে বাতাসে। সেই ছাই এসে পড়ছে আশপাশের বাড়িঘরে, গাছপালাসহ বিভিন্ন স্থাপনায়। কারখানার নির্গত কালো ধোঁয়ার প্রকোপে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো, বলাইখা, আড়িয়াবো, বরপা, মৈকুলী এলাকার স্থানে স্থানে হচ্ছে অন্ধকারাছন্ন।

ধোঁয়ার প্রভাবে মহাসড়কে চলাচলকারী যানবাহনকে পড়তে হচ্ছে বিপাকে। রয়েছে দুর্ঘটনার শঙ্কা। সরকারি কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই এসব কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিবেশ ও বায়ুদূষণ আইন অনুসারে অপরাধ হলেও পরিবেশ অধিদপ্তর রয়েছে নীরব ভুমিকায়।

ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন কারখানাগুলোর অবস্থান হওয়াতে অবাধে নির্গত ধোঁয়া সহজেই আচ্ছন্ন করে রাখছে মহাসড়ক। বরপা থেকে কর্ণগোপ ইউএস বাংলা হাসপাতাল পর্যন্ত মহাসড়ক জুড়ে এ অবস্থা চলছে। কারখানার বিকট শব্দ ও ক্ষতিকর কালো ধোঁয়া এলাকাবাসীর জীবন অতিষ্ঠ করে তুলছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা আছেন সবচেয়ে ঝুঁকিতে। মাশুল গুনতে হচ্ছে আবাসিক এলাকার বাসিন্দাদের। অনেকেই আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে। শুধু ধোঁয়া কিংবা শব্দ নয়, স্টিল মিলগুলোর ঝুঁকিপূর্ণ অবকাঠামোয় ঘটছে দুর্ঘটনা। কারখানার ভাট্টি বিষ্ফোরণে প্রায়ই মারা যাচ্ছে শ্রমিক।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..