বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বপন মাহমুদের উদ্যোগে ফ্রি চক্ষু পরীক্ষা ও ওষুধ বিতরণ আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বন্দরকে অন্ধকারে রাখার চক্রান্ত চলছে- বন্দর উন্নয়ন ফোরাম রূপগঞ্জে স্টিল মিলের নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় বিপন্ন পরিবেশ,স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ রূপগঞ্জে স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতিতে তিন লক্ষাধিক টাকার মালামাল লুট কদমরসুল সেতুর নির্মাণকাজ বন্ধ করতে এবার ধর্মীয় অনুভূতিকে পুঁজি করার চেষ্টা  বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি রূপগঞ্জে জেলা ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন রূপগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন

স্বপন মাহমুদের উদ্যোগে ফ্রি চক্ষু পরীক্ষা ও ওষুধ বিতরণ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

।নূর এ আজাদ:- কলাগাছিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী ও বিএনপি নেতা মো. স্বপন মাহমুদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ বিতরণ এবং স্বল্পমূল্যে ছানি অপারেশনের সুযোগ প্রদান করা হয়েছে।

২৫ নভেম্বর, বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বুরুন্দি বাজার এলাকায় স্বপন মাহমুদের নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জের চাষাঢ়া মিশনপাড়া মোড়স্থ মেডিভিশন আই হসপিটালের চিকিৎসক মো. রবিউল ইসলামের নেতৃত্বে একটি মেডিকেল টিম এ কার্যক্রম পরিচালনা করে। এ সময় চিকিৎসক ও মেডিকেল টিমের সদস্যরা আধুনিক কম্পিউটারাইজড মেশিনের মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা করেন এবং বিভিন্ন চক্ষুরোগ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন।

এছাড়া যেসব রোগীর ছানি অপারেশনের প্রয়োজন, তাঁদের স্বল্পমূল্যে অপারেশনের সুযোগ সম্পর্কে বিস্তারিত পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

স্থানীয় মানুষের চোখের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজক মো. স্বপন মাহমুদ।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..