আল আমিন জাহান মুন্সী:- আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির আয়োজনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বি. এ. মাসুদের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিজভানা আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, বন্দর ইউপিইটিসি ইন্সট্রাক্টর সুরাইয়া ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুক্তা বেগম ও সৈয়দা সুলতানা, মদনগঞ্জ কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, বেপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিউর রহমান, চর ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো. মনির হোসেন, পি.ডি.আই. সভাপতি পলাশ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রতন মোল্লা এবং সদস্য মো. পারভেজ ও মো. আরিফ হোসেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ সুলতানা।
এ সময় বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের পরবর্তী ধাপে সাফল্য কামনা করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...