বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সন্ত্রাস বিরোধী মামলায় স্থানীয় মেম্বারসহ গ্রেপ্তার-২ প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন- এসআই মনজুর রহমান রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ, তদন্তে দুদকের অভিযান আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন

ইসলামী আন্দোলনের প্রার্থী ইমদাদুল্লাহ হাশেমীর নির্বাচনী প্রচারণা শুরু

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

রু‎পগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ‎নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি ইমদাদুল্লাহ হাশেমী নির্বাচনী প্রচার- প্রচারণা শুরু করেছেন।

২২ জানুয়ারি দুপুরে যোহরের নামাজের পর তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় ‎ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপদেষ্টা ‎সাবেক নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী  আলহাজ্ব সৈয়দ আহম্মেদ এর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি তাঁর কাছ থেকে দোয়া গ্রহণ করেন।

‎এরপর মুফতি ইমদাদুল্লাহ হাশেমী তাঁর বাবার কবর জিয়ারত করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।
‎পরে তিনি নিজ এলাকা ভুলতা ইউনিয়নের নাহাটি থেকে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন।

‎এসময়  উপস্থিত ছিলেন, আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ এর যুগ্ম আহবায়ক মুহাম্মাদ আবু সাইদ,  মুফতী হাবিবুর রহমান জিহাদী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সভাপতি মিরাজ হোসেন, ইসলামী যুব আন্দোলন রূপগঞ্জ থানার সভাপতি মুহাম্মাদ সোলাইমান মোল্লাহ সহ স্থানীয় ও থানা নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা।

‎প্রচারণাকালে মুফতি ইমদাদুল্লাহ হাশেমী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে, ভূমিদস্যু, চাঁদাবাজ, মাদকমুক্ত আধুনিক রুপগঞ্জ গড়তে কাজ করে যাব। তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে ভোটারদের সমর্থন কামনা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..