শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সৌদি আরবে প্রবাসীর টাকা মেরে বরিশাল মঠবাড়িয়ার নাজমুল এখন কোটিপতি

এমপি ও মন্ত্রীদের কাছ থেকে অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১১৪২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ সম্প্রতি একটি সাক্ষাৎকারে উল্লেখ করেছেন যে, তিনি সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রীদের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছেন। তিনি বলেন, “অনেক নায়িকাই এমন প্রস্তাব পান, আমিও ব্যতিক্রম নই।” সুবাহ আরও জানান, ভবিষ্যতে তার নিজেরই এমপি হওয়ার ইচ্ছা রয়েছে।

উল্লেখ্য, মূলত নাসিরের প্রেমিকা হিসেবেই তিনি আলোচনায় আসেন। সোশ্যাল মিডিয়ায় তাদের প্রেম-বিচ্ছেদ কাণ্ড নিয়ে প্রচুর চর্চা হয়েছিল। নাসিরের কাছ থেকে বিচ্ছেদের পর গায়ক ইলিয়াসের সঙ্গে মনের লেনাদেনা করেন সুবাহ। কিন্তু এই সম্পর্কও টেকসই হয়নি। সুবাহ ২০২১ সালের ১ ডিসেম্বর কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে কয়েকদিন পরেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়, যা পরবর্তীতে গণমাধ্যমে প্রকাশ পায়।

সুবাহর ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। তিনি জানান, অনেক টাকাওয়ালা, গুণী, সুদর্শন পুরুষের প্রস্তাব পেলেও মেয়েরা কেবল বিশ্বস্ততার জন্যই তাদের প্রতি আকৃষ্ট হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..