শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলিকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

বিনোদন ডেস্ক: গভীর রাতে বাড়িতে ঢুকে একের পর এক ছুরিকাঘাতে বলিউড অভিনেতা সাইফ আলি খানকে হত্যার চেষ্টা।

মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

গতকাল (১৫ জানুয়ারি) বুধবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে এ অভিনেতা আহত হন বলে এক প্রতিবেদনের জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে জানা যায়, বুধবার রাত আড়াইটার দিকে এক যুবক সাইফ আলি খানের বাড়িতে প্রবেশ করেন।

এ সময় সাইফের ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন ওই দুষ্কৃতকারী। এতে আহত হন সাইফ।

বান্দ্রা পুলিশ জানিয়েছে, সাইফ আলি ছুরিকাঘাতে নাকি ধস্তাধস্তিতে আহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। ডাকাতির উদ্দেশ্যেই এই হামলা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

সাইফের এক ঘনিষ্ঠ ঘটনার বর্ণনা দেন, গতকাল রাত ২টার দিকে এক যুবক ফ্ল্যাটে কোনোভাবে ঢুকে পড়েন। সে সময় ফ্ল্যাটে থাকা সাইফের পরিবারের এক ন্যানি ওই যুবককে দেখে ফেলেন। বহিরাগত ও অপরিচিত যুবককে ফ্ল্যাটে ঘোরাফেরা করতে দেখে ন্যানি চেঁচিয়ে ওঠেন। ন্যানির চিৎকার শুনে সাইফ ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসেন। সাইফকে দেখেই ছুরি নিয়ে তার উপর চড়াও হন ওই যুবক। সাইফ তাকে বাধা দিতে গেলে তিনি আচমকাই অভিনেতাকে ছুরি দিয়ে কোপাতে থাকেন। তাতে মারাত্মক জখম হন সাইফ। সেই সুযোগে ফ্ল্যাট থেকে পালিয়ে যান ওই যুবক।

লীলাবতী হাসপাতালের সিওও ডা. নীরাজ উত্তমণি জানান, ‘রাত সাড়ে ৩টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয় সাইফ আলি খানকে। তার শরীরে ছয়টি আঘাতের চিহ্ন রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তার অস্ত্রোপচার করছি। অস্ত্রোপচার সম্পন্ন হলে আঘাতের গভীরতা জানা যাবে। ’

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..