রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

ঘরেই তৈরি করুন ময়েশ্চারাইজার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৯৮২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

গ্রামীণ কন্ঠ ডেস্ক  : শীতে ত্বকের স্বাভাবিক আদ্রতা বজায় রাখতে একটি ভালো মানের ময়েশ্চারাইজার প্রয়োজন। বাজার থেকে না কিনে এবার ঘরেই তৈরি করুন অ্যান্টিঅ্যাজিং উপাদান সমৃদ্ধ ময়েশ্চারাইজার।

শুধু শীতে নয়, সারাবছরই ত্বকের সুরক্ষা দেবে আপানার ঘরোয়া ময়েশ্চারাইজার।

ময়েশ্চারাইজার বানাতে লাগবে তিনটি উপাদান।

প্রথমে ১/২ কাপ নারিকেল তেল, ১ চা চামচ ভিটামিন ‘ই’ তেল। ক্যাপসুল কিনে ভেঙে নিন, আর নিন ১২ ফোঁটা ল্যাভেন্ডার তেল।

নারিকেল তেল নিয়ে এতে ভিটামিন ‘ই’ ও ল্যাভেন্ডার তেল ভালোভাবে মেশান। এখন কিছুক্ষণ সময় নিন তেলের মিশ্রণটি বসতে।

বসে গেলেই তৈরি আপনার ময়েশ্চারাইজার।
নারিকেল তেলে রয়েছে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ত্বকের জন্য জরুরি। আর দ্বিতীয় উপাদানটি ভিটামিন ‘ই’ তেল। এটি দাগ সারাতে, নিখুঁত ত্বক পেতে ও ব্রণের চিকিৎসায় খুবই কার্যকরী। ল্যাভেন্ডার তেল একটি সুপরিচিত অ্যান্টিঅক্সিডেন্ট। এটি অত্যন্ত কার্যকরী। শরীরের মাংসপেশিকে শিথিল রাখতে এর ভূমিকা অপরিসীম।

প্রতি রাতে ঘুমানোর আগে ত্বক পরিষ্কার করে এই ক্রিম দিয়ে মাসাজ করবেন। এতে ত্বকের সৌন্দর্য বাড়বে, বয়সের ছাপ লুকিয়ে যাবে সুন্দর ত্বকে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..