রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

ভেজালের ভিড়ে আসল গুড় চিনবেন যেভাবে

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৯৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

শীতে প্রকৃতির আশীর্বাদ জিভে জল আনা সুস্বাদু ও পুষ্টিকর খেজুরের গুড়। শীতের পিঠা, পায়েসসহ মিষ্টি যেকোনো খাবারের মজা আসল গুড়ে।

কিন্তু ভেজালের ভিড়ে খাঁটি গুড় কিনতে গিয়ে অনেকেই ঠকে আসি।
আসল গুড় কেনার জন্য প্রথমে তো চিনতে হবে।

চিনবেন যেভাবে:
• কেনার সময় একটু গুড় ভেঙে খেয়ে দেখুন। নোনতা স্বাদের হলে বুঝবেন এই গুড়ে ভেজাল রয়েছে

• গুড়ের ধারটা দুই আঙুল দিয়ে চেপে দেখবেন। যদি নরম লাগে, বুঝবেন ভালোমানের আর ধার বেশি শক্ত হলে না কেনাই বুদ্ধিমানের কাজ হবে

• সাধারণত গুড়ের রং গাঢ় বাদামি হয়। হলদেটে রঙের গুড় হলে বুঝতে হবে অতিরিক্ত রাসায়নিক মেশানো

• কৃত্রিম চিনি মেশানো গুড় দেখতে খুব চকচকে হয়।

গুড় শুধু খাবারে মিষ্টি স্বাদের জন্যই নয়, এর অনেক গুণও রয়েছে। জেনে নিন:

• চিনির চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর হলো গুড়। এতে ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম জাতীয় খনিজ থাকে

• চায়ে গুড় মিশিয়ে খেলে সারাদিনের হজম প্রক্রিয়া উন্নত হয়

• যারা রক্তাল্পতায় ভুগছেন রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে, তাদের জন্য গুড় খুব উপকারী

• কোল্ড অ্যালার্জি থেকে দূরে রাখে

• ওজন কমাতেও সাহায্য করে

• রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

• গুড়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এটি ত্বক সতেজ রাখে

• তবে ডায়াবেটিস থাকলে চিনির বিকল্প হিসেবে গুড় নয়, সুগার-ফ্রি ক্যাপসুল, স্টেইভা ব্যবহার করতে হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..