বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও ইয়াবাসহ আটক-৪ তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার তাহিরপুরে কয়েকটি পূর্ব বিরোধ নিষ্পত্তি করলেন জনতার এমপি কামরুল জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও পরকীয়াকারী হত্যা মামলার আসামি গ্রেফতার

জামায়াত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে- মাসুদ সাঈদী

মো. শামীম হোসাইন / ৮০৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি:

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী’র ছেলে এবং পিরোজপুর-১ আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ৫ আগষ্ট একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল। যে প্রত্যয় নিয়ে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছিল সেই প্রত্যয়ের ব্যত্যয় কেন হল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ব্যাপারে হল। কেন আজকেও তাকে মুক্তি দেওয়া হলো না। তার মুক্তির দাবিতে কেন আমাদেরকে রাজপথে নামতে হয়েছে।

তিনি আরো বলেন, অভিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। সেই সাথে জামায়াত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে।

১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা জামায়াত ইসলামী আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মাসুদ সাঈদী বলেন, আওয়ামী শাসন আমলে ওই কুলাঙ্গার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে মৌলবাদ, সন্ত্রাস তদন্ত কমিশন নামে একটি কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশনের সদস্য ছিল বর্তমান বাংলাদেশের অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। চুপ্পুর ষড়যন্ত্রে আজকে এটিএম আজহারের মুক্তি হচ্ছে না। এটিএম আজাহারের মুক্তির পাশাপাশি অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ দাবি করছি। আমরা ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত না হয়। একই সাথে জামায়াতের ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। আমাদের নিবন্ধন কারো দয়ায় আমরা পাইনি। আমরা আমাদের অধিকার আদায় করে নেব। আমরা আমাদের মার্কা আদায় করে নেব ইনশাআল্লাহ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষণ শেষে সাঈদী ফাউন্ডেশনে গিয়ে শেষ হয়। জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ’র সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সেক্রেটারি মো. জহিরুল হক, সহ সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পেশাজীবী বিভাগের জেলা সভাপতি আব্দুল্লাহিল মাহমুদ, শিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..