বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন তেঁতুলিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সৌদির তিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী 

তেঁতুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার ৭ নং দেবনগর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড পরিবর্তনের নামে উপকারভোগীদের কাছ থেকে ১২০/- টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ডিলার মো. আনিছুর রহমান,

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় তেঁতুলিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

লিখিত বক্তব্যে আনিছুর রহমান বলেন, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড পরিবর্তনের নামে উপকারভোগীদের কাছ থেকে ১২০/- টাকা নেওয়ার যে অভিযোগ আমার বিরুদ্ধে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কিছু কুচক্রী মহল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।

গত ১৪ অক্টোবর নিয়ম অনুযায়ী তিনি তার বরাদ্দকৃত চাল উত্তোলন করেন এবং মাইকিংয়ের মাধ্যমে কার্ডধারীদের বিষয়টি অবহিত করেন। এরপর উপকারভোগীরা কার্ড নিয়ে এলে মাস্টাররোল যাচাই করে নিয়ম অনুযায়ী চাল বিতরণ করা হয় এবং মাস্টাররোলে তাদের স্বাক্ষর বা টিপসই নেওয়া হয়।

ডিলার আনিছুর রহমান স্পষ্ট করে বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড দেওয়া, পরিবর্তন বা সংশোধনের কোনো এখতিয়ার বা অধিকার তার নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তালিকাভুক্ত কার্ডধারীদেরই কেবল তিনি নিয়ম অনুযায়ী চাল বিতরণ করে আসছেন। প্রকাশিত সংবাদে তার সঠিক বক্তব্য তুলে না ধরায় তার সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ভবিষ্যতে যেকোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য ও তথ্য-উপাত্ত ভালোভাবে যাচাই করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..