শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন তেঁতুলিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সৌদির তিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী 

তেঁতুলিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে গতকাল বিকেলে তেঁতুলিয়া দলীয় কার্যালয় থেকে উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম ও সদস্য সচিব জাকির হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‍্যালি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

উপজেলা যুবদল আয়োজিত আলোচনা সভার উদ্বোধন করেন করেন, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল।

যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনামের সভাপতিত্বে ও সচিব জাকির হোসেনের সঞ্চালনায়

আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু।

সম্মানিত অতিথি বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন।

প্রধান বক্তা ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, জিয়া পরিষদের আহবায়ক আব্দুল জব্বার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, সেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ আল করিম সরকার, মহিলা দলের সভাপতি বিউটি বেগম, যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, সামিউল ইসলাম রাশেদুজ্জামান লিটন, খন্দকার আবু সালেহ ইব্রাহিম ইমরান, দেলোয়ার হোসাইন নয়ন প্রমূখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..