সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রুপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, অর্থ ও খেলাধুলা সামগ্রী বিতরণ গ্রামীণ কন্ঠের সম্পাদক মামুন ইসলাম এর মায়ের ইন্তেকাল তারেক রহমানকে সফরের আমন্ত্রণ সৌদি ক্রাউন প্রিন্সের ভূমধ্যসাগরে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে উদ্ধার ২৯ বাংলাদেশি, ১০ জনের মৃত্যু রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় রাজপরিবারের ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী উদ্ধার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে- প্রধানমন্ত্রী

ঝিনাইদহে গরু চুরি, নিঃস্ব দুই দিনমজুর পরিবার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১:১২ অপরাহ্ন

ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের নগরবাথন সরদারপাড়ায় বৃহস্পতিবার গভীর রাতে দুর্ধর্ষ গরু চুরির ঘটনা ঘটেছে। আনুমানিক রাত ৩টার দিকে সংঘটিত এই চুরিতে দুটি পরিবারের চারটি গরু চুরি হয়ে যায়। ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একজন হলেন মোঃ সেলিম জর্দার, পিতা মোঃ শামসুল জর্দার। পেশায় দিনমজুর সেলিম তিন বছর আগে এনজিও থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়ে একটি গরু কেনেন। সেখান থেকে যত্ন ও পরিশ্রমে তিনি পাঁচটি গরু করতে সক্ষম হন। এর মধ্যে দুটি বিক্রি করে তিনটি গরু রেখে দেন সংসার চালানোর জন্য। কিন্তু গতরাতে সেই তিনটিই চুরি হয়ে যায়। এখন নিঃস্ব হয়ে পড়েছেন সেলিম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার সব শেষ। কীভাবে চলবো এখন?

অন্যদিকে, আরেক ক্ষতিগ্রস্ত দিনমজুর শওকত সাহা, পিতা মোহাম্মদ আক্কাস সাহা, যিনি দিন এনে দিন খাওয়া মানুষ। তার একটি মাত্র গরু ছিল, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক এক লক্ষ টাকা। এই গরুটিই ছিল তার একমাত্র ভরসা। সেটিও চুরি হয়ে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। শওকত বলেন, এই গরুটাই ছিল আমাদের ভবিষ্যতের আশা। এখন আর কিছুই রইলো না।

এলাকাবাসী জানায়, রাতের অন্ধকারে সংঘবদ্ধ চোরেরা চুপিসারে গোয়ালঘরে হানা দেয় এবং গরুগুলো নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের দাবি, গরু চুরির ঘটনা দিন দিন বেড়ে চলেছে। প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তারা।

এমন হৃদয়বিদারক ঘটনার পর দুই দিনমজুর পরিবার এখন দিশেহারা। তাদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..