শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের শুভেচ্ছা জানালেন তরুণ সমাজ সেবক – সাফাকুল ইসলাম আফজাল রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক মদনগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লি ও হাফেজ ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও ইয়াবাসহ আটক-৪ তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার

ঝিনাইদহে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি 

আবু বক্কর সিদ্দিক স্বপন / ৪৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৫ জুন ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বুধবার (২৫ জুন) দুপুর ১টার দিকে কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ (সিটি) কলেজ চত্ত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন।

এসময় জেলা ছাত্রদলের সহ সভাপতি ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, ঝিনাইদহ (সিটি) কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হাসানুজ্জামান শিপন, সদস্য সচিব সাকিব হোসাইন, যুগ্ম আহ্বায়ক আলামিন হোসেন, সাকিল হোসেন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, জেলা ছাত্রদলের উদ্যোগে জেলার কলেজ, মাদরাসা সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে জেলা ছাত্রদল। এ লক্ষ্যে জেলার ছয়টি উপজেলায় পৃথক কমিটি গঠন করা হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে জেলা ছাত্রদল। পর্যায়ক্রমে জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হবে। সুন্দর বাংলাদেশ গড়তে ও শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ছাত্ররাজনীতি চর্চায় ছাত্রদল কাজ করে যাবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..